দর্শনার শ্যামপুরে গরু অগ্নিদগ্ধ : লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2018-07-11 ইং
দর্শনার শ্যামপুরে গরু অগ্নিদগ্ধ : লক্ষাধিক টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকা শ্যামপুর মল্লিকপাড়ায় পুড়ে গেছে একটি গোয়াল ঘর। এ সময় অগ্নিদগ্ধ হয়েছে গোয়ালে থাকা দুটি গরু। গত সোমবার রাত ৩ টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক নূর ইসলামের ছেলে রাশিদুল ইসলাম ও রাজুল জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে গরুকে মশা থেকে বাঁচাতে কয়েল দেয়া হয়। সম্ভবত ওই আগুন থেকেই গোয়ালে আগুন লাগে। এ সময় দুটি গোয়াল ঘর, গোয়ালে রাখা, পাটখড়ি, বাইসাইকেল, ও গবরের খড়িসহ আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায় এবং অগ্নিদগ্ধ হয় গোয়ালে থাকা দুইটি গরু যার একটিকে বাঁচানো সম্ভব হয়নি। এ সময় এলাকাবাসির প্রচেষ্টায় দীর্ঘ দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। গোয়াল ঘরের অগ্নিকান্ডে এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)