চুয়াডাঙ্গায় এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-07-11 ইং
চুয়াডাঙ্গায় এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চাকরি জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গা এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করে। এসময় স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ স্থানে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন। চুয়াডাঙ্গা এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. মানিক শেখ স্বাক্ষরিত স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে বলা হয়, এলজিইডির কর্মচারীরা দীর্ঘ আট-নয় মাস বেতন ভাতা না পাওয়ায় পরিবার নিয়ে মানবাতের জীবনযাপন করছে। ইতিপূর্বে হাইকোর্টের রায় অনুযায়ী ৫০% কর্মচারীর চাকরি জাতীয়করণ করা হয়। কিন্তু বাকী কর্মচারীদের চাকুরি জাতিয়করণ না করে প্রধান প্রকৌশলী কালক্ষেপণ করছেন। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. মানিক শেখ, সাধারণ সম্পাদক মো. সাগর আলী, সদস্য মনজুরুল ইসলাম, মফিজ উদ্দীন, সিরাজুল ইসলাম, সোনিয়া জেসমিন, সরোয়ার, এমদাদুল হক, সেগির হোসেন, আবুল কাশেম প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)