দামুড়হুদা বিষ্ণপুরে বৃদ্ধার ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

আপলোড তারিখঃ 2018-07-10 ইং
দামুড়হুদা বিষ্ণপুরে বৃদ্ধার ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ ছবির ক্যাপশন:
ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণপুরে এক বৃদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ গেছে। বিষ্ণপুর মাঠপাড়ার রইচ উদ্দীন (৬১) দম্পতি এ অভিযোগ করে। তিনি জানান, বিষ্ণপুর মাঠপাড়ার রঙ্গনার কাছ থেকে ২০০৫ সালে আড়াই কাঁঠা বাড়ির জমি ক্রয় করে। এরই ধারাবাহিকতায় রঙ্গনার চাচা একই পাড়ার সাহাজান (৫২) শরীকানার অধিকার দেখিয়ে ২০০৫ সালের শেষের দিকে চুয়াডাঙ্গা আদালতে একটি মামলা দায়ের করে যা এখনো বিচারাধীন। জমি ক্রয়কারী রইচ উদ্দীনের অভিযোগ, মামলা যেহেতু আদালতে চলছে, আদালত যা রায় দেবে আমি তাই মেনে নিবো। তারপরো কেন আমার ঘরবাড়ি ভাংচুর মারধর করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলো। তিনি আরো বলেন, এ বিষয়ে আমি বিষ্ণপুর পুলিশ ক্যাম্পে ও দামুড়হুদা থানায় অভিযোগ করেও কোন ফল পাইনি তার কারন তাদের দলের ক্ষমতা আছে আর আমারতো কিছুই নেই। এ বিষয়ে এলাকার বিভিন্ন জনের কাছ থেকে জানা যায়, দীর্ঘ ১৩ বছর এই বৃদ্ধ দম্পতির উপর বিভিন্ন সময় হামলা হুমকি মামলা করা হচ্ছে। তাই এলাকার সুধি মহলের বক্তব্য বিষটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান হওয়া দরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)