ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

আপলোড তারিখঃ 2018-07-10 ইং
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে কাওছার আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত কাওছার আলী ওই গ্রামের আলী হোসেনের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৫’শ গ্রাম গাঁজাসহ কাওছার আলীকে গ্রেফতার করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়। এদিকে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলো-ভাইটবাজার এলাকার মৃত রঞ্জিতের ছেলে সাগর (৩৫) ও মৃত হরিপদ দাসের ছেলে প্রদীপ দাস (৪১)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)