কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংস কর্মকান্ডের প্রতিবাদে

আপলোড তারিখঃ 2018-07-09 ইং
কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংস কর্মকান্ডের প্রতিবাদে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংস কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল রোববার সকাল ১০টায় জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সার্বিক দিক নির্দেশনায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ ক্যাম্পাসে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক উপ প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিল্টন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল, ছাত্রনেতা শাকিল আহম্মেদ জিম ও পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, লুসন, আল মোমিন, জান্নাত, রিংকু, উজ্জল, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা পাভেল, আকাশ, স্বাধীন, ফিরোজ, বিপুল, রিমন, পিয়াস, রাব্বি, ইমন, রাতুল, সাদাফ, মিঠুন, আরাফাত, আলামিন, সরকারি কলেজের হোস্টেল ছাত্রলীগ নেতা জুয়েল রানা, মিরাজ, সাইদুর, রুদ্র, রায়হান, রবিন, আলিফনুর, ইসরাইল, সাকিব, আরাফাত-২, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ নেতা শিপন তরফদার, সোহাগ, টিটনসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, পৌর, জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মিরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)