ঝিনাইদহে বন্দুকযুদ্ধে দুই মাদকব্যবসায়ী নিহত

আপলোড তারিখঃ 2018-07-09 ইং
ঝিনাইদহে বন্দুকযুদ্ধে দুই মাদকব্যবসায়ী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদকব্যাবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলা উদয়পুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও শহরের বাঘাযতিন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাদুল ইসলাম (৪২)। ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাত ২ টার দিকে। র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, র‌্যাবের একটি টহল দল পবহাটি এলাকায় একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মটর সাইকেল যোগে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধ চলার পর সাজ্জাদুর রহমান ও আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। বন্দুকযুদ্ধে র‌্যাবেরও দুই সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার গান, ৫৫ বোতল ফেনসিডিলও ১৫২ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। তারা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে র‌্যাব জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)