দর্শনায় মাদকব্যবসায়ীর বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-07-09 ইং
দর্শনায় মাদকব্যবসায়ীর বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশন এলাকা থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালের দিকে মুন্না নামের এক মাদকব্যবসায়ীর বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় মুন্না পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর (ওসি) ইউনুচ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর টাওয়ার পাড়ায়। এসময় উক্ত পাড়ার শুকুর আলীর ছেলে মুন্নার বাড়ির রান্না ঘরের খড়ির মধ্যে লুকিয়ে রাখা ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি থেকে সটকে পড়ে মাদকব্যবসায়ী মুন্না। এ বিষয়ে দর্শনা পুলিশ মাদকব্যবসায়ী মুন্নার বাড়ি থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে তাকে পালাতক আসামী করে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুন্নার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)