আলমডাঙ্গায় নাশকতা মামলায় জামায়াত জালাল নেতা আটক

আপলোড তারিখঃ 2018-07-09 ইং
আলমডাঙ্গায় নাশকতা মামলায় জামায়াত জালাল নেতা আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা জামায়াতের পশ্চিম জোনের আমীর আহম্মদ জালালকে হাটবোয়ালিয়া থেকে থানা পুলিশ আটক করেছে। গতকাল রবিবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই জিয়া তাকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়ার বাজারের মৃত আকবর আলীর ছেলে জামায়াত ইসলামি নেতা আহম্মদ জালালকে আলমডাঙ্গা থানা পুলিশ নাশকতার মামলায় আটক করে। থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। সে ইতোপুর্বে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিল জামায়াতের পক্ষে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নাশকতার মামলা হয়েছে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)