চুয়াডাঙ্গায় ব্লুপেন ভাইন ইনজেকশন উদ্ধার

আপলোড তারিখঃ 2018-07-09 ইং
চুয়াডাঙ্গায় ব্লুপেন ভাইন ইনজেকশন উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭ অ্যাম্পুল ব্লুপেন ভাইন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। গতকাল রবিার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার মো. সিরাজুল হকের ছেলে আহসান হাবীবের বাড়িতে অভিযান চালিয়ে এই নেশাজাতীয়দ্রব্য উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম, এসআই আবুল কালাম আজাদ, এএসআই মো. আকবার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত আহসান হাবিব অভিযানের খবর পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)