দামুড়হুদার দলকা মরাগাংনী মৎস্যজীবী সমিতির নব্য সভাপতি মঙ্গলের কারসাজি

আপলোড তারিখঃ 2018-07-08 ইং
দামুড়হুদার দলকা মরাগাংনী মৎস্যজীবী সমিতির নব্য সভাপতি মঙ্গলের কারসাজি ছবির ক্যাপশন:
সমিতির সদস্যদের ফাঁকি দিয়ে ৮ লাখ টাকায় সাবলীজ প্রদান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার দলকা মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নব্য সভাপতি মঙ্গললের কারসাজিতে শর্তভঙ্গ ও সমিতির সদস্যদের চোখে ধুলো দিয়ে প্রভাবশালী মিল্টনের কাছে ৮ লাখ টাকায় দলকার বিল সাবলীজ প্রদানের অভিযোগ উঠেছে। প্রশাসনের নিরব ভূমিকার কারণে লীজ গ্রহণকারীরা বিলের ‘মা’ মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ অব্যহত রেখেছে। গোপন সংবাদের ভিত্তিত্বে জানা গেছে, সভাপতি মঙ্গল মিয়া সমিতির সদস্যদের না জানিয়ে দামুড়হুদার প্রভাবশালী মিল্টন মিয়ার কাছে থেকে ৮ লাখ টাকায় নিয়ে মিল্টন মিয়াকে দিয়ে সমিতির পক্ষে সরকারের রাজস্ব খাতে ২২ লাখ টাকা খাস কালেকশন জমা দেয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের রাজস্ব বিভাগ গত ১৪ মে ২০১৮ তারিখে সমিতিকে গত ১লা জ্যৈষ্ঠ থেকে আগামী ৩১ আষাঢ় পর্যন্ত খাস কালেকশনের অনুমতি প্রদান করে। অথচ শর্তভঙ্গ করে সমিতির সভাপতি মঙ্গল মিয়া খাস আদায়কারী দলকা মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সদস্যদের না জানিয়ে দামুড়হুদার রঘুনাথপুর গ্রামের প্রভাবশালী মিল্টন মিয়ার কাছে নগদ ৮ লাখ টাকার বিনিময়ে সাবলীজ প্রদান করে। সাবলীজ নিয়ে প্রভাবশালীরা বিল দলকায় নির্বিঘেœ সকল প্রকার মাছের সাথে ‘মা’ মাছ আহরণ অব্যাহত রেখেছে। এ বিষয়ে বিলের অনেক সদস্য জানিয়েছে, প্রভাবশালী মিল্টন তার সহযোগীরা মঙ্গল মিয়াকে সভাপতি বানিয়ে সাধারণ মৎস্যজীবীদেরকে নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে সমিতির নামে বিল নিয়ে মিল্টন মিয়া ও তার লোকজন বিলের কোটি কোটি টাকার রাজা ও রানী মাছ ধরে নিয়ে যাচ্ছে। মৎস্যজীবীদের দাবি অবিলম্বে অবৈধ্যভাবে মাছ ধরা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রকৃত মৎস্যজীবীদের কাছে বিল দলকা হস্তান্তর করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)