মদ ও মোটরসাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার কাপড় উদ্ধার

আপলোড তারিখঃ 2018-07-08 ইং
মদ ও মোটরসাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার কাপড় উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় জর্জেট থান কাপড়, ভারতীয় মদ ও মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। গত শুক্রবার পৃথকভাবে এ অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত শুক্রবার বেলা আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর পাঁকা রাস্তার উপর হতে ৩৯০০ মিটার ভারতীয় জর্জেট থান কাপড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা। একইদিন, শুক্রবার বিকাল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত নতুনপাড়া গ্রামের টিমারী মাঠ থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ হাজার ৫শ’ টাকা। এদিকে, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের নদীর পাড় হতে ১টি মোটরসাইকেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। উদ্ধারকৃত ৩৯০০ মিটার জর্জেট থান কাপড়, ৫ বোতল মদ এবং ১টি মোটরসাইকেলের সর্বমোট মুল্য ২৪ লাখ ২২ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত থান কাপড়, মোটরসাইকেল ও মদ কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)