আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদকসেবীসহ ৩ আসামীকে আটক করেছে। গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশের এসআই গিয়াস অভিযান চালিয়ে কুমারী ইউনিয়নের পারদূর্গাপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে ডাকাতি মামলার আসামী আব্দুল জব্বারকে (৪৫) আটক করেছে। এছাড়াও এরশাদপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী হামিদুলকে (৩৫) তার নিজ বাড়ি থেকে আটক করেছে। অন্যদিকে দুর্লভপুর ক্যাম্প আইসি এসএসআই শাহিন কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত সাদেমুল মন্ডলের ছেলে মাদকসেবী পান্নাকে (৫৫) আটক করেছে। আটককৃত আসামীদের গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
