আলমডাঙ্গায় মাদকসেবীদের সাথে কাউন্সিলিং সভায় ওসি আবু জিহাদ খান

আপলোড তারিখঃ 2018-07-08 ইং
আলমডাঙ্গায় মাদকসেবীদের সাথে কাউন্সিলিং সভায় ওসি আবু জিহাদ খান ছবির ক্যাপশন:
নেশা ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানাকে মাদকমুক্ত করণের লক্ষে পুলিশের উদ্যোগে মাদকসেবীদের নিয়ে কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মাদকসেবীদের উদ্দেশে বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছে। আমরা সরকারের সেই উদ্দেশ্য ও লক্ষা বাস্তবয়নের লক্ষে কাজ করছি। আলমডাঙ্গায় যোগদানের পর থেকেই আমরা মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করি। কোনভাবেই মাদকদ্রব্য সমাজ, পরিবার তথা এই রাষ্ট্রকে পরিচালিত করতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশে যত রকম দূর্যোগ এসেছে, বিশেষ করে ২০১৩ সালে জঙ্গি হামলার মত পরিস্থিতিও আমর মোকাবেলা করেছি। ঠিক এমনই আমরা মাদকমুক্ত দেশ ঘোষনা করতে চাই। প্রধানমন্ত্রী যে ঘোষনা করেছে আমরা সেই ঘোষনার সাথে একাত্মতা ঘোষনা করতে চাই। সেই লক্ষে আমরা আলমডাঙ্গা উপজেলাকে প্রায় ৯০ ভাগ মাদক মুক্ত করতে সক্ষম হয়েছি। আমরা কোনভাবেই পূর্বের পরিস্থিতিতে ফিরে যেতে দেবোনা। বর্তমানে প্রতিটা পরিবারেই কেউ না কেউ মাদক সেবনের সাথে জড়িত রয়েছে। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে চাই। এর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। আমরা আপনাদের এখানে ডেকেছি আটকের জন্য নয়। নেশার এই পথ পরিহার করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সবাইকে আহ্বান জানান। কাউন্সিলিং সভায় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির, সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এসাই মহাব্বত, এসআই গিয়ান, এসআই পিয়ার আলী, এসআই একরাম, এসআই মোর্তজা প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)