মেহেরপুরে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পল্লী বিদ্যুৎ কর্মি হাসপাতালে

আপলোড তারিখঃ 2018-07-07 ইং
মেহেরপুরে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পল্লী বিদ্যুৎ কর্মি হাসপাতালে ছবির ক্যাপশন:
মেহেরেপুর অফিস: মেহেরপুর-ঝিনাইদহ সড়কে চলাচলকারী একটি বাসে সহযাত্রীর দেওয়া খাবার খেয়ে আলফাজ নামের এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলফাজ ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মচারী। গতকাল শুক্রবার সকালের দিকে মেহেরপুর-ঝিনাইদহ সড়কে চলাচলকারী একটি যাত্রবাহী বাসে এ ঘটনা ঘটে। জানা গেছে, গাংনী উপজেলার সহগোলপুর গ্রামের সাহাদত হোসেনের ছেলে আলফাজ হোসেন তার কর্মস্থল ঝিনাইদহ থেকে মেহেরপুর আসার জন্য একটি বাসে ওঠে। বাসে পূর্ব থেকে অবস্থান নেওয়া প্রতারক তার সাথে আলাপচারিতার এক পর্যায়ে খাবার খেতে দেয়। প্রতারকের দেওয়া খাবার খেয়ে আলফাজ অচেতন হয়ে পড়ে। পরে ওই বাসটি মেহেরপুর এসে পৌছালে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে তার কাছ থেকে ওই প্রতারক কি কি নিয়ে গেছে তা জানা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)