দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2018-07-07 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান ছবির ক্যাপশন:
প্রায় আড়াই লাখ টাকার বস্ত্র ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বস্ত্র ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানী উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনার পাঁকা রাস্তা উপর হতে ৬টি শাড়ি, ১৮টি থ্রীপিচ, ৬টি ওয়ান পিচ, ১৯টি ওড়না, ২টি কটি, ৫পিচ হিজাবের কাপড়, ২টি পায়জামা এবং ১টি গেঞ্জি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার ৭শ’ টাকা। এদিকে, গতকাল শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ১১টি বিভিন্ন প্রকার কসমেটিক আইটেম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৩০৯ টাকা। একইদিন শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ২টি শাড়ী, ৮টি থ্রীপিচ, ৮টি ওয়ানপিচ এবং ৩৭টি ব্রা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮১ হাজার ৪শ’ টাকা। উদ্ধারকৃত ৮টি শাড়ি, ২৬টি থ্রীপিচ, ১৪টি ওয়ানপিচ, ১৯টি ওড়না, ২টি কটি, ৫পিচ হিজাবের কাপড়, ২টি পায়জামা, ১টি গেঞ্জি, ৩৭টি ব্রা এবং ১১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স আইটেমের সর্বমোট মুল্য ২ লাখ ৪৪ হাজার ৪০৯ টাকা। উদ্ধারকৃত মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)