আলমডাঙ্গায় স্বামী ও সতিনের নির্যাতনে গৃহবধু জখম

আপলোড তারিখঃ 2018-07-07 ইং
আলমডাঙ্গায় স্বামী ও সতিনের নির্যাতনে গৃহবধু জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার খাদিমপুর পারকেষ্টপুরে স্বামী ও সতিনের নির্যাতনে গুরুত্বর জখম হয়েছে এক গৃহবধু। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। জখম গৃহবধু খাদেমপুর পারকেষ্টপুরের হাসীবুল ইসলামের প্রথম স্ত্রী রেশমা খাতুন। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে হাসিবুলের ২য় স্ত্রী ও হাসিবুলের ছোট ভাই হাবলু তিনজন মিলে রেশমা খাতুন কে মারপিঠ করে। এ ঘটনায় আহত রেশমা খাতুন জানায়, তার স্বামী হাসিবুল তার সাথে বিবাহবন্ধনে থাকা অবস্থায় প্রায় ১০বছর পূর্বে আর একটি বিবাহ করে। এ সময় হাসিবুল তার ২য় স্ত্রীকে কিছুদিন অন্যত্র থাকত। পরবর্তীতে হাসিবুল তার দুই স্ত্রীর সাথেই পৃথকস্থানে বসবাস করত। এক পর্যায়ে কিছুদিন পূর্বে হাসিবুল তার ২য় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। রেশমা খাতুন এর প্রতিবাদ করলে হাসিবুল ও তার ২য় স্ত্রী মিলে রেশমাকে মারপিট ও একটি হাসুয়া দিয়ে হাসিবুল রেশমাকে কোপ মেরে জখম করে।এসময় স্থানীয়রা আহত রেশমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)