দর্শনা অফিস: দর্শনায় পরিত্যাক্ত অবস্থায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশন এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলী ও এএসআই মনির মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা হল্ট স্টেশন এলাকায়। এসময় হল্ট স্টেশন টাওয়ার পাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি কালো রংয়ের অফিস ব্যাগ উদ্ধার করে। এসময় উদ্ধারকৃত ব্যগটি নিয়ে চলে যায় পুলিশ। উদ্ধারকৃত ব্যাগের মধ্যে ৪৮ বোতল ফেনসিডিল ছিলো বলে জানায়।
