দামুড়হুদায় একজনকে পিটিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই

আপলোড তারিখঃ 2018-07-06 ইং
দামুড়হুদায় একজনকে পিটিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের আজিজুল হককে (৬০) পিটিয়ে মারাত্মকভাবে আহত করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিয়োগ। আহত আজিজুল হক দামুড়হুদার চন্ডিপুর গ্রামের মৃত গফুরের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নতুনপাড়া-দুর্গাপুর সড়কের দুর্গাপুর মাঠের মধ্যে এই ঘটনা ঘটে। আহত আজিজুল হক দামুড়হুদার চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আজিজুল হকের ভাতিজা রেজাউল ইসলাম বাদী হয়ে আক্তারুল ইসলাম, আসাদুল হক ও মাছুদের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আজিজুল হক দামুড়হুদা কার্পাসডাঙ্গার শ্যালক মালেক খাবলির নিকট জমি বন্ধক দেওয়া ৮০ হাজার টাকা নিয়ে বাইসাইকেলযোগে চন্ডিপুর গ্রামে বাড়ী ফেরার পথে নতুন পাড়া-দুর্গাপুর সড়কের ঈদগাহ মাঠের সামনে পৌছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মৃত ফজলুর ছেলে আক্তারুল ইসলাম (৩৮), মৃত গফুরের ছেলে আশাদুল হক (৪০) ও তার ছেলে মাসুদ (২২) তার গতিরোধ করে। এসময় উক্ত ব্যক্তিরা ব্যাটারি চালিত পাখিভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় তারা আজিজুল হককে কিল ঘুষি ও অন্ডকোষে লাথি সেরে মারাত্মকভাবে আহত করে তার নিকট থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তখন তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ী নিয়ে গেলে পরিবারের লোকজন তাকে দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আজিজুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)