ফেনসিডিল ও প্যাথেডিন ইনজেকশনসহ আটক ৩

আপলোড তারিখঃ 2018-07-06 ইং
ফেনসিডিল ও প্যাথেডিন ইনজেকশনসহ আটক ৩ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে। গত বুধবার দিবাগত রাত থেকে চুয়াডাঙ্গা পৌর শহরের পৃথক স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল, ২ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশনসহ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা পৌর এলাকার মুন্সিপাড়ার সানোয়ার হোসেন ঝন্টু (৪২), বড় মসজিদপাড়ার হাসান (৩৮) ও মুসলিমপাড়ার টেলিয়া খান। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স গত বুধবার দিবাগত রাত ১২টার পর বড় মসজিদপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মৃত আজিজুল হকের ছেলে হাসানকে তার বসত বাড়ি থেকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কেদারগঞ্জ মালো পাড়া থেকে আটক করেন মুন্সিপাড়ার আলতাফ হোসেনের ছেলে সানোয়ার হোসেন ঝন্টুকে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এদিকে সদর থানার এএসআই হুমায়ুন মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার মৃত মহাসিন খাঁনের ছেলে টেলিয়া খাঁনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এসকল আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকালই আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)