আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার এরশাদপুর গ্রামে তুচ্ছ ঘটনায় পিতা ও কন্যাকে মারপিট করে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এক শিশুকে মারপিটের ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটায়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের আশরাফ আলীর শিশু সন্তান সাদেকুর (৫) সকালে মসজিদের সামনে থাকা অবস্থায় তুচ্ছ ঘটনায় একই গ্রামের হুদার ছেলে রাজু মারপিট করে। সংবাদ পেয়ে আশরাফ আলী এসে রাজুকে থাপ্পড় দেয়। রাজু বাড়ি গিয়ে তার স্বজনদের জানালে তার ভাই হাকিম, মুক্তার, উকিল ও তার পিতা হুদা লাঠি নিয়ে ছুটে এসে আশরাফকে বেধড়ক মারপিট করে। এ সময় আশরফের কন্যা বাধা দিলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত পিতা ও কন্যাকে উদ্ধার করে প্রথমে শেফা ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
