সরোজগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত

আপলোড তারিখঃ 2018-07-05 ইং
সরোজগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল চালকসহ দু’জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারপাড়ার এলাকার রবিউল ছেলে আলামিন (১৮) ও একই এলাকার উসমানের ছেলে আমির হোসেন (১৮)। পারিবারিক জানা গেছে, গতকাল সকালে আমির ও আলামিন একটি মোটরসাইকেলযোগে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় সরোজগঞ্জ সিনেমা হলের নিকট পৌছালে একটি করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত দু’জনের অবস্থা আশঙ্কামুক্ত। একজনের পা ভেঙে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তাদের অবস্থা এখন উন্নতির দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)