চুয়াডাঙ্গায় পৃথকস্থানে বিষক্রিয়ায় অসুস্থ ৩ কৃষক

আপলোড তারিখঃ 2018-07-05 ইং
চুয়াডাঙ্গায় পৃথকস্থানে বিষক্রিয়ায় অসুস্থ ৩ কৃষক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: প্রতিনিয়তই কৃষিক্ষেতে কীটনাশক প্রয়োগের সময় অসর্তকতার কারণে কীটনাশক নিঃশ্বাসের সাথে কৃষকের শরীরে প্রবেশ করে তারা অসুস্থ্য হয়ে পড়ছে। চুয়াডাঙ্গার পৃথকস্থানে কৃষি ক্ষেতে কীটনাশক প্রয়োগের সময় ৩ জন কৃষক অসুস্থ্য হয়ে পড়েছে। অসুস্থ্য কৃষকরা হলেন- দামুড়হুদা ইব্রাহিমপুরের মৃত পাতার মন্ডলের ছেলে আক্তার হোসেন (৫০), হাজরাহাটি শেখ পাড়ার মনির হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩০) ও পিরোজপুর পদ্মবিলা ইউনিয়নের পশ্চিমপাড়ার রবিউল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম (২৬)। এসময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। জানা যায়, আক্তার হোসেন তার এলাকায় রাধানগর মাঠে নিজের পেঁপের বাগানে কীটনাশক প্রয়োগ করতে গিয়েছিল কীটনাশক প্রয়োগের সময় সে কীটনাশকের বিষাক্ত গ্যাস তার শরীরে প্রবেশ করলে সে অসুস্থ্য হয়ে পরে। সোহাগ নবগঙ্গার মাঠে ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করার সময় এবং ফয়জুল ইসলাম তার বাড়ির পাশের কচু ক্ষেতে কীটনাশক প্রয়োগের সময় কীটনাশকের বিষাক্ত গ্যাস তার শরীরে প্রবেশ করলে সে অসুস্থ্য হয়ে পরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)