গাংনীতে ১শ’ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-07-05 ইং
গাংনীতে ১শ’ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ১শ’ বোতল ফেন্সিডিলসহ ইব্রাহীম হোসেন ইব্রা (৩০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার বাওট বাজারের বকুলতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আকুবপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহিন উদ্দিন জানান, মাদকব্যবসায়ী ইব্রাহীম হোসেন ইব্রা ফেন্সিডিল পাচার করার জন্য বাওট বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থাকা পাটের বস্তার ভিতর ১শ’ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান, ইব্রাহীম হোসেন ইব্রা’র নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার নামে ৪টি মামলা আছে থানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)