চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির অগ্রগতি ও মান উন্নয়নে পরিদর্শনে

আপলোড তারিখঃ 2018-07-04 ইং
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির অগ্রগতি ও মান উন্নয়নে পরিদর্শনে ছবির ক্যাপশন:
বাডাস প্রকল্প পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির অগ্রগতি ও মান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে বাডাস প্রকল্প পরিচালক (ল্যাব) অধ্যাপক শুভাগত চৌধরী এ পরিদর্শনে আসেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান ও ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. মুহা. শামসুজ্জোহা, যুগ্ম সম্পাদক হুমায়ন কবীর মালিক, কোষাধ্যক্ষ অ্যাড. এম এম মনোয়ার হোসেন, কার্যকরি সদস্য কোহিনুর বেগম, শহিদুল ইসলাম সাহান ও অ্যাড. রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও ডা. নাহিদ ফাতেমা রতœা এবং প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন উপস্থিত ছিলেন। এসময় বাডাস প্রকল্প পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী ডায়াবেটিক সমিতির কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এছাড়া, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির ল্যাবরেটরীর মান উন্নয়নের জন্য করণীয় বিষয়ে আলোচনা এবং কর্তব্যরত মেডিকেল অফিসারদের সাথে কথা বলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)