চুয়াডাঙ্গা ফকিরপাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত ২

আপলোড তারিখঃ 2018-07-04 ইং
চুয়াডাঙ্গা ফকিরপাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভিমরুল্লা ফকিরপাড়ায় মাইক্রোর ধাক্কায় দুই জন গুরুত্বর জখম হয়েছে। আহতরা হলো- ভিমরুল্লা ফকিরপাড়ার মৃত আফসার আলীর ছেলে মুকুল (৪০) ও ভিমরুল্লা হাটকালুগঞ্জের মৃত ইব্রাহিমের ছেলে লতিফ (৪৫)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভিমরুল্লা ফকিরপাড়ার মোড়ের রাস্তার পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, ভিমরুল্লা ফকিরপাড়ার মৃত আফসার আলীর ছেলে মুকুলের ফকিরপাড়ার মোড়ে একটি দোকান আছে ও তার একটি কাজি লেবু গাছের বাগান আছে। ভিমরুল্লা হাটকালুগঞ্জের মৃত ইব্রাহিমের ছেলে লতিফ একজন লেবুর ব্যবসায়ী। যে কারনে তারা দুই জন রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসা একটি মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দু’জনকে ধাক্কা দেয়। এতে তারা দুইজনই গুরুত্বর জখম হয় ও ঘটনাস্থলেই তারা জ্ঞান হারায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)