নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথক দু’টি স্থানে সংঘর্ষে দু’জন গুরুত্বর জখম হয়েছে। আহতরা হলো- আলমডাঙ্গা তিওরবিলা কুঠিরপাড়ার জামাত আলীর ছেলে মেহেদী হাসান (৩০) ও কুঠালি বেগমপুড় দর্শনাপাড়ার আইযূব আলীর ছেলে আব্দুল মালেক (২৮)। এসময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, আলমডাঙ্গা তিওরবিলা কুঠিরপাড়ার জামাত আলীর ছেলে মেহেদী হাসান তার বড় ভাই আমিনের মধ্যে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে মঙ্গলবার বেলা ৩টার দিকে দু’ভায়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে বড় ভাই আমিন রড দিয়ে তৈরি জমি চাষ করা একটি আচড়া দিয়ে মেহেদীর মাথায় আঘাত করলে মেহেদি গুরুত্বর জখম হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে, একইদিনে গতকাল কুঠালি বেগমপুড় দর্শনা পাড়ার আইউব আলীর ছেলে আব্দুল মালেক বোন জামায়ের বাঁশের আঘাতে গুরুত্ব আহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় বোনের শ্বশুর বাড়িতে যেয়ে সে অকারণেই গালমন্দ শুরু করে। এ সময় আব্দুল মালেকের উপর বিরক্ত হয়ে তার বোনের জামায় একটি বাঁশ দিয়ে আব্দুল মালেকের মাথায় আঘাত করে। এ আঘাতের কারণে আব্দুল গুরুত্বর জখম হয়। এসময় স্থানীয়রা জখম আব্দুল মালেককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা সূত্রে আরও জানা যায়, আহত আব্দুল মালেক একজন মানষিক রোগি। মাঝে মাঝেই সে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে পরিচিত বা অপরিচিত যে কাউকেই গালিগালাজ করে।
