নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে সাপের কামড়ে দু’জন আহত হয়েছে। আহতরা হলো- দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার মৃত গঙ্গার স্ত্রী দ্বিপা ও আলমডাঙ্গা কুলপালা পশ্চিম পাড়ার আশরাফুল ইসলামের ছেলে মুস্তাফিজুর মুস্তাক। পৃথক দুটি স্থানে তাদেরকে সাপের কামড়ে দেয়। এসময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার নিজ শ্বশুর বাড়িতে কাজ করার সময় দ্বিপার হাতে একটি বিষধর সাপে কামড়ে দেয়। সাপে কামড়ের সময় তিনি কোন যন্ত্রণা অনুভব করেনি, তবে বেলা ১১টার সময় সে বুঝতে পারে তার ডান হাতটি অবস হয়ে আসছে এবং হাতে ছোট একজোড়া ছিদ্র দেখে বুঝতে পারে তার হাতে সাপে কামড়েছে। ঘটনাটি জানতে পেরে তার পরিবাররে সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় খুব দ্রুত আহত দ্বিপার শরীরে ১০টির এন্টিভেনাম ইনজেকশন পুশ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থার উন্নতি হয় ও সে আশঙ্কামুক্ত ছিল।
অপরদিকে, একইদিনে গতকাল আলমডাঙ্গা কুলপালা পশ্চিমপাড়ার আশরাফুল ইসলামের ছেলে মুস্তাক (১৩) সাপের কামড়ে আহত হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার সময় বাড়ির পাশের নিজেদের ঝালের বাগান দেখতে গিয়েছিল মুস্তাক। এসময় হঠাৎ করেই মুস্তাক দেখতে পারে একটি সাপে তার পায়ে কামড়ে দিয়ে পালিয়ে যায়। সে তখনি দ্রুত বাড়িতে ছুটে আসে ও পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তারা মুস্তাকের পায়ে একটি দড়ি বেঁধে দেয় ও আহত মুস্তাককে উদ্ধার করে চুযাডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
