এনটিভির ১৬ বর্ষে পদার্পণ উদযাপন

আপলোড তারিখঃ 2018-07-04 ইং
এনটিভির ১৬ বর্ষে পদার্পণ উদযাপন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শোভাযাত্রা, কেক কাটা, মিষ্টিমুখ ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে গতকাল মঙ্গলবার দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৬ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে ১৬ বর্ষে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সাহান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, ‘সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এনটিভি বড় ভুমিকা রেখে চলেছেন। সরকারের চলমান মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে সহায়কের ভুমিকা পালন করছে জনপ্রিয় এই টিভি চ্যানেল। কোনো দলের প্রতি বিশেষ আনুগত্য নয়, তৃণমূল মানুষের পছন্দের চ্যানেল হোক এনটিভি সেটাই প্রত্যাশা। ’ মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বলেন, ১৫ বছর ধরে আমি নিয়মিত এনটিভির সংবাদ দেখে থাকি। এই জনপদের সন্ত্রাস দূরীকরণে এই সাংবাদিকরা ভুমিকা রেখেছে। আগামীকে সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা দেখতে চাই। সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ‘দেখতে দেখতে এনটিভি ১৬ বছরে পা রেখেছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনীতিসহ সকল বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এই চ্যানেলের ভুমিকা অনস্বীকার্য।’ সিনিয়র সাংবাদিক শেখ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি , চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ জিল্লু , এটিএনবাংলার প্রতিনিধি রফিক রহমান, চ্যানেল ৭১’র এম এ মামুন, এসএ টিভির বিপুল আশরাফ, একুশে টিভির আতিয়ার রহমান, জিটিভির রিফাত রহমান, দৈনিক আমাদের সংবাদের সম্পাদক রুহুল আমীন রতন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রনি আলম, ডেইলী অবজারভারের প্রতিনিধি আবুল হাশেম, এ্যাডভোকেট হাফিজুর রহমান, দৈনিক শেয়ারবিজের প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার ও দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আলম আশরাফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেহেরপুর অফিস জানিয়েছে, ১৫ পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভাসহ মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে এনটিভির ১৬ বছর পূর্তি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাব থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসনের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এনটিভির জেলা প্রতিনিধি রেজ-আন-উল বাসার তাপস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল হক। আরটিভি’র জেলা প্রতিনিধি মাজেদুল হক মনিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি ১৬ বছর ধরে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, আগামীতে সে ধারা অব্যাহত রাখবে। পাশাপাশি আরও বিভিন্ন বিনোদনমূলক ও ছোটদের জন্য ব্যতিক্রমধর্মী এবং প্রতিযোগীতামূলক অনুষ্ঠান প্রচার করবে। এছাড়াও এনটিভির উত্তর উত্তর সাফল্য কামনা করেন বক্তারা। জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)