জীবননগরে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-07-04 ইং
জীবননগরে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জোরপূর্বক ভাবে জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে মৃত সৈয়দ আলীর ছেলে হতদরিদ্র ভ্যান চালক আজিজুলের শেষ সম্বল ১১ শতক জমির মধ্যে ৫ শতক জমি জোরপূর্বকভাবে দখল করে নির্মাণের অভিযোগ তুলেছে একই গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে আ. মালেকের বিরুদ্ধে। ভ্যান চালক আজিজুল জানান, আমার রেকর্ড সম্পত্তির শেষ সম্বল ১১শতক জমি’র মধ্যে ৫ শতক জমি মালেক জাল দলিল করে তার নামে করে ঘর নির্মাণ করছে। এ বিষয়টি নিয়ে কোর্টে মামলা করি তারপর তারা আমাকে মারধর করে এবং কোটে মামলা করে জয়ী হয়। তারপরও তারা আমার জমি ছাড়ছে না। আমার জমিতে ঘর করতে নিষেধ করলে মালেক ও তার ছেলে আমাদের উপর হামলা করে। আমি নিরুপায় হয়ে পড়েছি। এ ব্যাপারে মালেক বলেন, আমি কারো জমি দখল করে ঘর নির্মাণ করছি না। আমি ২৬৪৭ দাগে ৩০ শতক জমির মধ্যে ১৫শতক জমি কিনি এই ১৫ শতক জমির মধ্যে আজিজুল ৫ শতক দাবি করছে। এ নিয়ে সে কোর্টে মামলা করেছিল সেই মামলায় আমরা জয় লাভ করি। এরপর আবার সে কোর্টে মামলা করেছে। এ ব্যাপারে সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের সাথে কথা বললে তিনি বলেন, গয়েশপুর গ্রামে জমি জায়গা নিয়ে বিরোধ চলছে এটি আমি শুনেছি। এ বিষয় নিয়ে আমার বসবো আশা করি খুব শিঘ্রই এর সমাধান হয়ে যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)