পাট ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2018-07-04 ইং
পাট ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় পাট ক্ষেত থেকে ইমরান (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুষ্টিয়া জেলার ঝাউদিয়া গ্রামের আনিছুজ্জামানের ছেলে। ইমরান জন্মের পর থেকেই হরিনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে মামা বাড়িতে থাকতো। গতকাল মঙ্গলবার সকালে শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর গ্রামের মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ত্রীবেনি পুলিশ ক্যাম্পের এসআই ইকবাল কবীর জানান, মঙ্গলবার সকালে দুলালপুর মাঠে ক্যানেলের ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরাতহাল শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়। লাশের পাশে দুইটি বিষের বোতল ও একটি বাইসাইকেল পড়ে ছিল। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তা খতিয়ে দেখছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)