ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি টগর
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর এর চাল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসকের বরাদ্দের চাল ও হুইল চেয়ার বিতরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২’র জমি আছে ঘর নাই` প্রকল্পের আওতায় দামুড়হুদা উপজেলায় গৃহহীন ৩শ’ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা’র ২০১৭ -১৮ অর্থবছরের বরাদ্দকৃত জিআর এর চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন, সহকারী প্রকৌশলী নুরুজ্জামান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহা মিন্টু ও কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে প্রধান অতিথি উপজেলার মসজিদ, মাদ্রাসা, লিল্লাহবডিং, এতিমখানা, গির্জা, মন্দ্রিরসহ ৮৫টি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রতি ২ মেট্রিকটন করে মোট ১শ’৭০ মেট্রিক টন করে চাল বিতরন করেন।
এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিডিপি-৩’র ইউপেপ কার্য়ক্রমের আওতায় দামুড়হুদা উপজেলার ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন।
প্রথমে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দামুড়হুদা বাজারপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ এর` জমি আছে ঘর নাই` প্রকল্পের আওতায় দামুড়হুদা উপজেলায় ৩শ’ গৃহহীন উপকার ভোগীর ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর আগে প্রধান অতিথি ন্যাসনাল হাউজ হোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রনালয়ের আয়োজনে ও টিএমএসএস এর সহোযোগিতায় ন্যাসনাল হাউজ হোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প ৩য় ফেইজের চুয়াডাঙ্গা-২ দামুড়হুদা ও জীবননগর উপজেলার জোনাল অফিসারদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
