মুন্সিগঞ্জ গড়গড়িতে মারমারির ঘটনা একজন আটক

আপলোড তারিখঃ 2018-07-04 ইং
মুন্সিগঞ্জ গড়গড়িতে মারমারির ঘটনা একজন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গড়গড়িতে জমি জায়গা সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিবেশিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে মুকুল হোসেন নামের একজনকে আটক করেছে। জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মৃত আফছার উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর ছেলে মোখলেছুর রহমান ফনু তার প্রতিবেশিদের সাথে মঙ্গলবার সকালের দিকে রাস্তার পাশের একটি জমি দখল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় বাব, সদু সদরে আলমকে অকথ্য ভাষায় গালাগালি করলে দু’পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ বিষয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় মারামারি ঠেকাতে আসা একই গ্রামের মাছ ব্যবসায়ী বাবর আলীর ছেলে মুকুলকে পুলিশ মারামারির ঘটনায় জড়িত সন্দেহে আটক করে। এলাকাবাসী জানায়, মোখলেছুর রহমান ফনুর ছেলে দীর্ঘদিন ধরে রাস্তার পাশের ওই জমিটি দখলে নেবার চেষ্টা করছিল। তার ছেলে পুলিশে চাকরী করার সুবাদে জোর পূর্বক দখলে নেবার চেষ্টা করলে এ মারামারির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)