দামুরহুদায় বজ্রপাতে বৃদ্ধা আহত

আপলোড তারিখঃ 2018-07-03 ইং
দামুরহুদায় বজ্রপাতে বৃদ্ধা আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় উপজেলার খন্দকারপাড়ায় বজ্রপাতে এক বৃদ্ধা আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বৃদ্ধা দামুড়হুদা উপজেলার খন্দকারপাড়ার আবুল হোসেনের স্ত্রী মাফুজা খাতুন (৫৫)। গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার বিকেল থেকেই চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছিল। এসময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার খন্দকারপাড়ার আবুল হোসেনের বাড়ির নারিকেল গাছে বজ্রপাত হয়। তখন নিজ বাড়িতেই রান্নাঘরে রান্না করার সময় আকস্মিক এ বজ্রপাতের কারণে তিনি আহত হন। এ সময় পরিবারের লোকজন আহত বৃদ্ধা মাফুজাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)