অনুমোদনে কেরুজ শ্রমিকদের মনে আনন্দ
দর্শনা অফিস: সারাদেশের রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মুজুরী কমিশন-২০১৫ মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। সর্বোচ্চ ১১ হাজার ২শ’ টাকা ও সর্বনি¤œ ৮ হাজার ৩শ’ টাকা মুল বেতন ধরে মন্ত্রিসভায় এ মুজুরী কমিশন অনুমোদন হয়। দেশের রাষ্ট্রায়ত্ব সেক্টরের ৪টি শ্রমিক ফেডারেশন যথাক্রমে বিসিআইসি, ইস্পাত ও প্রকৌশল, চিনিকল ও এফআইডিসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সমন্বয়ে গঠিত সেক্টর কর্পোরেনশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ কর্র্তৃক সর্বনি¤œ ৮৭৫০টাকা ও সর্বোচ্চ ১৩৫০০টাকা মুজুরী নির্ধারন করে ১ জুলাই ২০১৫ তারিখ হতে কার্যকর করার দাবি থাকলেও সরকার সর্বনি¤œ¥ ৮ হাজার ৩শ’ টাকা ও সর্বোচ্চ ১১ হাজার ২শ’ টাকা করেছে। জাতীয় মুজুরী কমিশন মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় দর্শনার কেরুর শ্রমিক কর্মচারীরা আনন্দের বন্যায় ভাসছে। ফিরে এসেছে শ্রমিকদের মনে সতেজতা ও কাজ করার আন্তরিকতা।
এ বিষয়ে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাছুদুর রহমান বলেন, বর্তমান দূর্মূল্যের বাজারে জীবন ধারনের ব্যায় নির্বাহ, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচসহ সকল বিষয়ে শ্রমিকেরা আজ দূর্বিষহ জীবন যাপন করছিলো। কারন শ্রমিকদের পেটে ক্ষুধা থাকলে তারা দেশের পণ্য উৎপাদন করতে পারবে না। আর উৎপাদন না করতে পারলে দেশের উন্নয়নের চাকা ঘুরবে না। তাই এসকল শ্রমজীবী মানুষের দুঃখ বেদনার কথা ভেবে শ্রমিক বান্ধব সরকার শেখ হাসিনা জাতীয় মুজুরী কমিশন ঘোষনা করায় আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
