নারীদের হেনস্থা : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ফের হামলা

আপলোড তারিখঃ 2018-07-03 ইং
নারীদের  হেনস্থা : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ফের হামলা ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাদের মারধর করা হয়। এতে চার-পাঁচজন আহত হয়েছেন। এক নেতাকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।গতকাল সোমবার সকাল পৌণে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধনের জন্য দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার সময় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে আহত অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফারুকের নেতৃত্বে ১৫/২০ জন কোটা সংস্কার আন্দোলনকারী দাঁড়িয়ে থাকলে ছাত্রলীগের কেন্দ্রীয় স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, মহসিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানীসহ ১০/১৫ জন হামলা করে। এতে ফারুক নিচে পড়ে যায়। মারধর শেষে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিনকে তুলে নিয়ে যায় বাইকে করে। এই সময় কোটা সংস্কার আন্দোলনকারী নারী নেতৃদের গায়ে হাত তুলে। বেলা ১১টা ৫ মিনিটের দিকে আবার কোটা সংস্কার আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হলে ছাত্রলীগের নেতারা আবার হামলা চালায়। এতে নেতৃত্ব দেয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু, মহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী। কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুককে মারধরের সময় আন্দোলনরত মেয়েদের গায়ে হাত দেয়ার অভিযোগ করে এই দুই নারী শিক্ষার্থী বলেন, ‘তারা (ছাত্রলীগ নেতারা) গায়ে হাত দিয়েছে, তারা ধাক্কাধাকি করে আমাদের সেখান থেকে চলে যেতে বলেছে, তারা তুই করে কথা বলতেছে। তারা এমন বেয়াদব, একটা মেয়ের সঙ্গে কীভাবে কথা বলতে হয় নূন্যতম সেটাও জানে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে, বিরোধীদলীয় নেত্রী মেয়ে, সেখানে বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ের সঙ্গে এমন আচরণ করা হলো কেন?’ কারা হামলা করেছে জানতে চাইলে তারা বলেন, হামলাকারীদের তারা চেনেন কিন্তু নাম জানেন না। নারীদের একজন কাঁদতে কাঁদতে বলেন, ‘ আমি আসলে নাম বলতে পারবো না। তারা ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা। মোটরসাইকেলে করে এখানে এসেছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)