ঈশ্বরদী কলেজের অধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে

আপলোড তারিখঃ 2018-07-03 ইং
ঈশ্বরদী কলেজের অধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষা ক্যাডারদের মানবন্ধন মেহেরাব্বিন সানভী: ঘড়ির কাটায় ঠিক ১১টা বাজে। বাইরে রোদের তাপ কম নয়। এমন সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজে দেখা গেলো এক ভিন্ন চিত্র। স্বয়ং অধ্যক্ষসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক এবং প্রভাষকরা বুকে কালো ব্যাজ ধারণ করে কলেজ গেটের সামনে প্রখর রোদে একটি কালো ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে গেলো। ব্যানারে মোটা মোটা অক্ষরে লেখা আছে `ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যাক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসি হামলা কেন? সন্ত্রাসি আক্রমণে নির্মম হত্যার শিকার সিলেটে হারুণ, ফরিদপুরে সাজিয়া- এরপর কে? শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানায়।’’ গত বৃহস্পতিবার ভর্তী সংক্রান্ত বিষয় ও চাঁদার টাকা না পেয়ে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষকে প্রকাশ্যে মারধর ও লাঞ্চিত করে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ ঘটনায় ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস সবুর খান বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদকসহ ১০ জনের নাম উল্লেখ করে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এরই ধারাবাহিকতায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটি দেশব্যাপী কালো ব্যাজ ও মানববন্ধন কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল সোমাবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যাক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর শারীরিকভাবে লাঞ্চিত করা, ভাংচুর ও হুমকির প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন ও কালো ব্যাজ পরিধারন করে। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। প্রফেসর মো. কামরুজ্জামান বলেন- বিসিএস শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা ঘটনা অত্যন্ত নিন্দনীয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এসব সন্ত্রাসীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে এদের আইনের আওতায় এনে দ্রুত শান্তি নিশ্চিত না করলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়ে যাবে। শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হলে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. মকসুদুল হক খান চৌধুরি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রোকনুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল আজিজ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এনাম হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সফিকুল ইসলাম, রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. মতিউর রহমান ও মো. ফরহাদ হোসেনসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)