আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২০টি বাড়ি ভাংচুর

আপলোড তারিখঃ 2018-07-03 ইং
আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২০টি বাড়ি ভাংচুর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: আওয়ামী লীগের দুই গ্রুপের মতবিরোধের জের ধরে গতকাল সোমবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে ২০টি বাড়ি ভাংচুর করা হয়েছে। এ সময় হামলায় ২ জন আহত হন। গ্রামবাসি জানায়, সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল আজিজ ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মামুনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে ভাটবাড়িয়া গ্রামের আফজাল ও রানা নামে দুই ব্যক্তিকে মারপিট করে আব্দুল আজিজের সমর্থকরা। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আহত আব্দুল আজিজসহ ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতার আতঙ্কে আব্দুল আজিজের সমর্থকরা গা’ঢাকা দেয়। সুযোগ বুঝে প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থকরা সোমবার ভোররাতে ভাটবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এসময় নুর ইসলাম, মোস্তফা শেখ, হাবিবুর রহমান, মোক্তার, রেজাউল ইসলাম, মিজানুর রহমান, আমিনুর ইসলাম, ছমির উদ্দিন, ফজলুর রহমান, আবু সাঈদের বসতবাড়িসহ অন্তত ২০টি বাড়ী ভাংচুর করে। ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ ভাটবাড়িয়াসহ পার্শ্ববর্তী গ্রাম থেকে আসা হামলাকারীরা তাদের বাড়িঘর দোকানপাট ভাংচুর করে যাওয়ার সময় মালামাল টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। এ ব্যাপারে শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন জানান, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)