চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় যুবলীগের কর্মি সভায় নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2018-07-02 ইং
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় যুবলীগের কর্মি সভায় নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
আ.লীগ সরকার দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে কুকিয়া চাঁদপুরে যুবলীগ নেতা শ্রী বিশ্বজিৎ কুমার সাহার সভাপতিত্বে এই কর্মি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুজ্জোহা মল্লিক হাসু। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আর্শদ আহম্মেদ চন্দন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সম্পাদক শাহাদত হোসেন, ৪নং শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান। ৎ কর্মি সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরতœ শেখ হাসিনার নেতেৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের গণ জোয়ার সৃষ্টি করেছে। বাংলাদেশ আজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মাথা উচুঁ করে দাঁড়াতে শুরু করছে। এ ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অতন্দ্রী পাহারাদার হিসেবে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। এছাড়াও কর্মি সভায় অতিথিবৃন্দ যুবলীগ নেতাকর্মিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কর্মি সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজুর রহমান হাফু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)