কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ গ্রেফতার : পতাকা মিছিল ও বিক্ষোভ

আপলোড তারিখঃ 2018-07-02 ইং
কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ গ্রেফতার : পতাকা মিছিল ও বিক্ষোভ ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে। এছাড়াও এই আন্দোলনের অন্য নেতারা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত কর্মসূচি ‘ক্লাস-পরীক্ষা বর্জন’ চলবে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাশেদকে মিরপুরের বাসা থেকে তুলে নেয়া হয় বলে দাবি করা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। তিনি বলেন, থানায় রাশেদ খানের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাশেদের বন্ধু বিন ইয়ামিন বলেন, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাশেদ ও মাহফুজ ভাষানটেকের মজুমদার মোড়ে রাশেদের আত্মীয়ের বাসার সামনে ছিলেন। এ সময় পুলিশের পোশাক পরে ও সাদা পোশাকে কয়েকজন তাদের সামনে আসেন এবং তাদের পরিচয় জিজ্ঞাসা করতে থাকেন। পুলিশের সঙ্গে ওই এলাকার কয়েকজন ছাত্রলীগ নেতাও ছিলেন। একপর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হলে রাশেদ বাসায় আশ্রয় নেন। এ সময় সেখান থেকে তাকে খুঁজে বের করে আটক করা হয়। আটক হওয়ার পর থেকেই রাশেদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরিষদের আহব্বায়ক হাসান আল মামুন বলেন, রাশেদ খানকে ডিবি তার মিরপুরের বাসা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। তার অবস্থান জানি না। আমরাও গ্রেফতার আতঙ্কে আছি। যেকোন সময় আমাদের গ্রেফতার করা হতে পারে। তিনি আরো বলেন, শনিবারে ছাত্রলীগের হামলায় আহত নূরের অবস্থা আশঙ্কাজনক। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্লাস-পরিক্ষা বর্জন’ কর্মসূচি চলবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শনিবার হামলা চালায় ছাত্রলীগ। সেসময় আন্দোলনে নেতৃত্ব দেয়া নূরুল হকসহ অন্তত ছয়জন আন্দোলনকারী আহত হয়। হামলার প্রতিবাদে রবিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয় ও বড় কলেজে মানববন্ধন এবং সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)