ছবির ক্যাপশন:
বিমানবন্দর থেকে খোয়া যাওয়া প্রবাসীর হ্যান্ডব্যাগ উদ্ধার
আফজালুল হক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খোয়া গিয়েছিল হুমায়ুন কবির নামের এক আবুধাবি প্রবাসীর হ্যান্ডব্যাগ। বিমানবন্দরের আর্মড পুলিশের এমনি এক অভিযোগ পেয়ে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার) তরিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় এটি উদ্ধার করে গত শুক্রবার প্রবাসী হুমায়ুন কবিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আবুধাবি প্রবাসী হুমায়ুন কবির গত ২৬ জুন ইতিহাদ এয়ারওয়েজযোগে ঢাকায় আসেন। বিমানে থাকাকালে তার সঙ্গে পরিচয় হয় চুয়াডাঙ্গার প্রবাসী মোহাম্মাদ বিল্লাল হোসেনের। সেখানে হুমায়ুন কবির নিজের আসন ছেড়ে বিল্লালের পাশের সিটে এসে বসেন। বিমান অবতরণ করার পর বিমানবন্দরের ভিতরে হুমায়ন তার ব্যাগটি রেখে একটু বাইরে যায়। অনেকক্ষন অপেক্ষা করেও যখন হুমায়ন না ফিরলে তার হ্যান্ডব্যাগটি নিয়ে বিল্লাল চুয়াডাঙ্গায় চলে আসে। এরপর এয়ারপোর্ট আর্মড পুলিশের কাছে অভিযোগ করে হুমায়ুন। পরে বিষয়টি আর্মড পুলিশ সিসিটিভি ক্যামেরার সনাক্ত করে আমাদের নিকট জানালে আমরা বিল্লাল হোসেনকে খুঁজে তাকে জানানো হয়। পরদিন ব্যাগটি চুয়াডাঙ্গা পুলিশ অফিসে ফেরত দিয়ে যায় বিল্লাল হোসেন। প্রবাসী বিল্লাল হোসেন চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সর্দারপাড়ার মান্নানের ছেলে।
এদিকে গতকাল রবিবার খোয়া যাওয়া হ্যান্ড ব্যাগটি অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রবাসী হুমায়ুন কবিরকে বুঝিয়ে দেওয়া হয়। হ্যান্ড ব্যাগটি ইনটেক ছিল বলে জানান তিনি। প্রবাসী হুমায়ুন কবির নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামের সাহাব উল্লাহ’র ছেলে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশের অতিরিক্ত সুপার আলমগীর হোসেন বলেন, ‘হুমায়ন কবির তার হ্যান্ডব্যাগ হারানোর বিষয়টি অভিযোগ দেওয়ার পর আমরা তৎপরতা শুরু করি। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে সনাক্ত করে দেখতে পাই এয়ারপোর্টের ভেতরে তিনি তার ব্যাগ হারাননি। ফ্লাইটের ভেতরে তার পাশের ব্যক্তিই ব্যাগটি নিয়ে গেছেন চুয়াডাঙ্গা বিল্লাল হোসেন। পরে আমরা চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহায়তায় সেটি উদ্ধার করে গতকালকে প্রবাসী হুমায়ন কবিরকে ফিরিয়ে দিতে সক্ষম হয়।
