চুয়াডাঙ্গা জেলায় শরীফের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে গতির সঞ্চার

আপলোড তারিখঃ 2018-07-02 ইং
চুয়াডাঙ্গা জেলায় শরীফের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে গতির সঞ্চার ছবির ক্যাপশন:
ছাত্রদলের নেতাকর্মিদের রাজপথে থাকার অঙ্গিকার নিজস্ব প্রতিবেদক: শতাধিক ছাত্রদল নেতাকর্মি চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে রাজপথে থাকার অঙ্গীকারের মধ্যদিয়ে জেলা বিএনপির রাজনীতি গতির সঞ্চার হলো। গতকাল সন্ধ্যার পরে বড় বাজার রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদল নেতা এসএম হাসান ও তৌহিদুজ্জামানের নেতৃত্বে শতাধিক ছাত্রদল নেতাকর্মি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফের হাতে ফুলের তোড়া দিয়ে একাত্বতা ঘোষণা করেছে। বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের সাথে এবং তার নেতৃত্বে শতাধিক ছাত্রদল নেতাকমি রাজপথে থাকার অঙ্গীকার করে। এসময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব ও পৌর ছাত্রদল নেতা শাকিল আহমেদ নাঈম উপস্থিত নেতাকর্মিদের স্বাগত জানায়। জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ উপস্থিত ছাত্রদল নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, আবেগ দিয়ে রাজনীতি হয় না, রাজনীতিতে নেতৃত্ব দিতে হলে উদার মানসিকতার পরিচয় দিতে হবে। তবেই নেতৃত্ব দেওয়া সম্ভব। তিনি আরো বলেন, গণতন্ত্র হত্যায় সরকারের যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত আছেন, যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তাদের দিন ফুরিয়ে এসেছে। এ সরকারের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়ানোর পালা এসেছে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য সকল ভয়ভীতি, জেল জুলুমকে উপেক্ষা করে গণতন্ত্রের সংগ্রামে জাতীয়তাবাদীমনা সবাইকে একযোগে কাজ করতে হবে। আন্দোলন করে আমাদের রাজপথে টিকে থাকতে হবে। কারণ আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই। তিনি খালেদা জিয়ার নেতৃত্ব সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা ওয়ায়েসকুরুনী, ফরিদুজ্জামান ফরিদ, রানা, নাজমুল, জাহাঙ্গীর, বাচ্চু, সাজু, অন্তর, জুনায়েদ, জুবায়ের, সুজন, জুবাইর, রাজিব, শুকচাঁন, মাহাবুল, হাসান, জনি, শহিদুল, লিমন, চঞ্চল, আহাদ, তুষার, রেজাউল, স্বপন, সাজ-২, তুষারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)