চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মারামারি : জখম ৩

আপলোড তারিখঃ 2018-07-01 ইং
চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মারামারি : জখম ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভালাইপুরের হুচুকপাড়ায় চায়ের দোকানে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে কটূক্তি করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বৃদ্ধসহ তিনজন জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা ভালাইপুর হুচুকপাড়ার মৃত তপেল কারিগরের ছেলে রেজাউল (২২), রেজাউলের ছেলে মিলন (২২), ও রেজাউলের ভায়ের ছেলে খাইরল (১৭)। জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টায় বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর খেলা অনুষ্ঠিত হয়। এতে আর্জেন্টিনা পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে। খেলা শেষ হওয়া ব্রাজিল দলের কিছু সর্মথকের সাথে আর্জেন্টিনার কিছু সর্মথকের কটূক্তি নিয়ে বাকবিতন্ডা বাধে একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটলে তিনজন জখম হয়। এসময় একই এলাকার বাধঁন (২০), তরিকুল (২১), মিজার (৪০) ও সাজে (৪০) প্রথমে সবার উপর চড়াও হয়ে মারামারি বাধায়। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই খন্দকার রবিউল জানান, মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করি। এঘটনায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দু’জন সামান্য আহত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। থানায় কোন মামলা বা অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার জানান এই ঘটনায় কোন মামলা বা অভিযোগ হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)