চুয়াডাঙ্গায় হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-07-01 ইং
চুয়াডাঙ্গায় হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন ছবির ক্যাপশন:
হরিজন সম্প্রদায়ের সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকুরি দেওয়াসহ বিভিন্ন দাবিতে নিজস্ব প্রতিবেদক: মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রাঙ্গনে হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গার সভাপতি গোকুল ভুঁইমালির সভাপতিত্বে এ মানববন্ধন হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব রম্ভুনাথ বাঁশফোর। প্রধান অতিথির বক্তব্যে রম্ভুনাথ বাঁশফোর বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজের অভিশাপ। এই মাদকের ছোবল থেকে দেশের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। বাল্যবিবাহ, নারী অধিকার বাস্তবায়নে এবং যুব সমাজ ধ্বংসের প্রধানতম অন্তরায় মাদক। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, হরিজন সম্প্রদায় থেকে শিক্ষিত সন্তানদেরকে বিসিএস ক্যাডারসহ যোগ্যতা অনুযায়ী যে কোনো অফিসার পদে চাকুরিতে নিয়োগ দেওয়া এবং সংরক্ষিত নারী আসনে একজন হরিজন মহিলা এমপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য রামপ্রসাদ বাঁশফোর, হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গার ধর্ম বিষয়ক সম্পাদক শাওন কুমার রায়, উপদেষ্টা শ্রীমান ভূঁইমালি, সহ-সভাপতি লক্ষণ ভূঁইমালি, সদস্য মহোন ভূঁইমালি, দয়াল ভূঁইমালি প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)