পর্তুগালের বিদায়, কোয়ার্টারে উরুগুয়ে

আপলোড তারিখঃ 2018-07-01 ইং
পর্তুগালের বিদায়, কোয়ার্টারে উরুগুয়ে ছবির ক্যাপশন:
স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার পর এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালেরও বিশ্বকাপ শেষ হয়ে গেল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে গতকাল শনিবার দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হলো পর্তুগালকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামে উরুগুয়ে-পর্তুগাল। ম্যাচের শুরুতে মাত্র ৭ মিনিটের মাথায় সতীর্থ লুইস সুয়ারেসের অসাধারণ ক্রস থেকে বল পেয়ে বুলেট গতির হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দিলেন এদিনসন কাভানি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে পেপের গোলে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না পর্তুগালের। ৬২ মিনিটে এদিনসন কাভানির জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উরুগুয়ে। এবারের গোল অবশ্য হেড থেকে নয়, করলেন ডান পায়ের অসাধারণ শট থেকে। শেষ মুহূর্তে বারংবার উরুগুয়ের ডি বক্সে আক্রমণ করেও আর কোনো গোলের দেখা পায়নি পর্তুগাল। ফলে ২-১ গোলের ব্যবধানে হার মেনে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হলো রোনালদোদের। আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় সোচি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)