ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের ১০টি ল্যাপটপ চুরি : আটক ১

আপলোড তারিখঃ 2018-07-01 ইং
ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের ১০টি ল্যাপটপ চুরি : আটক ১ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের জন্য ১০টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিটার প্রশিক্ষণের জন্য আইসিটি ডিপার্টমেন্ট থেকে স্কুলে গত দেড় বছর পূর্বে ১১টি ল্যাপটপ অনুদান দেন। স্কুল বাউন্ডারির চারপাশে বড় প্রাচীরের উপরে তার ও কাচের বোতল ভাঙ্গা দেওয়া থাকলে তবুও তাদের কাছে রেহাই পাইনি শিক্ষার্থীদের ল্যাপটপ। ভোগাইল বগাদী গ্রামের আরশেদ আলীর ছেলে শিপন দীর্ঘদিন ধরে নাইট গার্ডের চাকুরি করেন। শুক্রবার রাতে তার শরীর খারাপ হলে তিনি বাড়িতে চলে যায়। তারই সুযোগ নেয় চোরচক্র চুর করে। এদিকে, ল্যাপটপ চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাংনী তদন্ত কেন্দ্রে অফিসার শিপনকে আটক করে। এ বিষয়ে ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর জানান, রাতে চুরি ঘটনা ঘটায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ল্যাপটপ উদ্ধারে পুলিশ ও স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। এবিষয়ে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ জানান, শিপন নাইট গার্ডের চাকুরি করলেও তার অনুপস্থিতির কারণে চুরি ঘটনা ঘটেছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য গাংনী তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)