ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীসহ ৩৭ জন গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-06-30 ইং
ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীসহ ৩৭ জন গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের মাদক বিশেষ অভিযানে এক জামায়াত কর্মী, ২ মাদক ব্যবসায়ীসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কোটচাঁদপুর উপজেলা থেকে এক জামায়াত কর্মী ও সদর উপজেলা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৩৪ জনকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)