চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদকবিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2018-06-29 ইং
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদকবিরোধী অভিযান ছবির ক্যাপশন:
ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার আলমগীর আটক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আকন্দবাড়িয়ার আলমগীর হোসেনকে (৩৮) আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকন্দবাড়িয়া আবাসন প্রকল্প মোড় থেকে ৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আকন্দবাড়িয়া আবাসন প্রকল্পের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা থানার বটিয়াপাড়া গ্রামের মৃত. আমজাদ হোসেনের ছেলে বর্তমানে আকন্দবাড়িয়ায় বসবাসকারি আলমগীর হোসেনকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজের মধ্যে রাখা ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)