মাদকবিরোধী অভিযানকে সমর্থন জানিয়ে এইচএম এরশাদ

আপলোড তারিখঃ 2018-06-23 ইং
মাদকবিরোধী অভিযানকে সমর্থন জানিয়ে এইচএম এরশাদ ছবির ক্যাপশন:

বিএনপির সময় ৬ বছর জেলে ছিলাম! চিকিৎসা পায়নি সমীকরণ ডেস্ক: মাদকবিরোধী অভিযানকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশে মাদক দমন করা প্রয়োজন। যারা মাদক ব্যবসা করে সমাজ এবং যুব সমাজকে নষ্ট করছে তাদের মৃত্যুতে আমার কোনো শোক নেই। তবে অভিযানে রাঘব বোয়ালরা নয়, চুনোপুটিরা মরছে। শুক্রবার দুপুর ১২টার দিকে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘বিএনপির সময় আমি ৬ বছর জেলে ছিলাম। হাসপাতাল তো দূরের কথা চিকিৎসকের মুখ পর্যন্ত দেখতে দেয়া হয়নি। ওরা চেয়েছিল আমি কারাগারেই যেন মরে যাই। আল্লাহ্ আমাকে রক্ষা করেছেন।’ এরশাদ বলেন, হাসপাতাল নির্ধারণ করে দেয়া ঠিক না। যেহেতু খালেদা জিয়ার স্বামী সেনাবাহিনীতে ছিলেন। সেনা পরিবারের একজন সদস্য হিসেবে খালেদা জিয়া সিএমএইচ-এ বা পিজিতেও যেতে পারেন। সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বলেন, কারা মাদক ব্যবসা করে।যারা মরছে তারা চুনোপুটি। অভিযান শুরু হয়েছে। এ অভিযান সফল হোক আমরা আশা করি। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান ভাল। আশা করি তারা জয়ী হবে। কমিশন বারবার বলছে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সরকারের সহযোগী হয়েও তাদের বিরুদ্ধে কথা বলেন- এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘আমরা তো বিরোধীদল। সরকারের বিরুদ্ধে কথা বলাই তো আমাদের কাজ।’ এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু, মেজর (অব.) খালেদ আখতার, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দদুল বারী, শামিম সিদ্দিকী, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করেন এরশাদ। পরে সড়ক পথে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)