বাংলা মদসহ দৌলতদিয়াড়ের মামুন আটক

আপলোড তারিখঃ 2018-06-23 ইং
বাংলা মদসহ দৌলতদিয়াড়ের মামুন আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে বাংলা মদসহ দৌলতদিয়াড়ের মামুন হোসেনকে (৩০) আটক করেছে। এসময় আটকৃত আসামীর কাছ থেকে সাড়ে ৪ লিটার বাংলা মদ উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীও ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দৌলতদিয়াড় কোরিয়াপাড়ার মৃত. আব্দুর রশিদের ছেলে মামুন হোসেনকে আটক করা হয়। এসময় আটকৃত আসামীর কাছ থেকে ৩টি প্লাস্টিকের বোতলে দেশীয় তৈরি সাড়ে ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)