জীবননগর সীমান্তে বিজিবির হাতে ৬ জন আটক

আপলোড তারিখঃ 2018-06-23 ইং
জীবননগর সীমান্তে বিজিবির হাতে ৬ জন আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর সীমান্তে বিজিবির হাতে ৬ জন বাংলাদেশী আটক হয়েছে। জানা গেছে, বাংলাদেশের নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে হাজত শেষে গত বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবির সদস্যরা তাদের আটক করে জীবননগর থানা পুলিশের হেফাজতে রাখেন। আটককৃত হলো- বড়োপোরী গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে মহিদুল শেখ (২৭), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মতি হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার (২৫), বয়রা উপজেলার নাকশা গ্রামের শাহাদত গাজীর ছেলে ফেরদৌস আহম্মেদ (২৪), নড়াইল জেলার কানিয়া থানার আলমগীর হোসেনের স্ত্রী শিউলী বেগম (২৬), আলমগীর হোসেনের ছেলে শিহাব (৯) ও আলমগীর হোসেনের মেয়ে মরিয়ম (৭)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)